অলক
দা - কথামত কবিতা
পাঠালাম ।
আমার
বায়োডাটাঃ
নামঃ
পীযূষকান্তি বিশ্বাস
পিতাঃ
জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস
মাতাঃ
করুণাময়ী বিশ্বাস
জন্মঃ
নদীয়া, পশ্চিমবঙ্গ
পেশাঃ
সফটওয়ার ইঞ্জিনীয়ার
বর্তমান
ঠিকানাঃ এইচ ৩ / ৮১, মহাবীর
এনক্লেভ, নিউ দিল্লি -৪৫
ফোনঃ
+৯১ ৯৮৭১৬০৩৯৩০
ইমেলঃ
softestpk@gmail.com
প্রকাশিত
বইঃ ঘুমঘর (২০১৪), আকাশচুম্বন
(২০১৬)
লেখালেখি
দশকঃ প্রথম দশক
কল সেন্টার - অনুকবিতা
-পীযূষকান্তি বিশ্বাস
কল
সেন্টার
আকাশচুম্বী
থেকে পেড়ে নেওয়া
দু
একটি মাওয়া
ঘড়িগুলো
পাগলা হয়ে গেছে
ঘোড়াগুলো
দৌড়ে যাচ্ছে দেওয়ালে দেওয়ালে
জানলা
থেকে খসে যাচ্ছে দৃশ্য,
আর
পিছলে যাওয়া টাওয়ারে লিফটের দড়ি
ওদিকে
দৃশ্য নেই,
দৃশ্যত
যা কিছু শব্দকল্পদ্রুম
সানফ্রান্সিসকো
থেকে নিউইউর্ক
হাইটেক
ফ্লোরে নজর কেড়ে নিয়েছে
দীপান্বিতার
হাইহিল
ঢেউ
টোয়েন্টি
ফোর বাই সেভেন
দিন
আছে - দিন নেই
রাত
আছে - রাত নেই
এ
খেলা এখনো রপ্ত করে পারিনি
যে
খানে আমদানী আট্টানা আর খরচা রুপাইয়া
হেলোওওও
- ক্যন ইউ লিসেন মি
রিসিভার
থেকে শ্রবনযোগ্যতা সরিয়ে নিলে
দীপান্বিতার
মিস্টি মুখের লিপিস্টিকে
বঙ্গোপসাগরের
ঢেউ আছড়ে পড়ে ।
বিজলি
দীপান্বিতা
র ঠোটে লাল
এই
এক্ষনি একটা প্রজাপতি অস্টিন টেক্সাস থেকে
উড়ে
এসে বসল
টেবিলের
উপর বিদ্যুৎ কোম্পানির রসিদে
ক্রমশ
উর্ধমুখী গ্রাফ
দীপান্বিতা
হাসে, ওর হাসিতে বিজলি
খেলে যায়
চকোলেট
চকলেট
কামড়াতে গিয়ে মনে হলো বাইরে
পয়তাল্লিশ
ডিগ্রি সেন্টিগ্রেড
আউটার
লেয়ারে মাখন গলে যাচ্ছে
আর
ডিপ ক্যাফাইনে এখনো ফ্রিজের ঠান্ডা
কামড়াবো
কি কামড়াবো না ?
চেয়ার
ছেড়ে দীপান্বিতা উঠে দাঁড়ায়,
বন্ধ
দুচোখ
চকোলেটে
বসে যায় বত্রিশ পাটি দাঁত
বয়ফ্রেন্ড
বাইকটা
আস্তে চালাও
বার
বার বলতে চেয়েছে দীপান্বিতা
অফিস
ফিরতি পথে বাড়ির চিন্তা
অথচ
কানে বাজতে থাকে কাস্টোমারের আওয়াজ
"ম্যাডাম,
কি
বেহিসাবী কাজ করলেন
এত
টাকার বিল এলো কিভাবে " ?
হিসাব,
টাকার
হিসাব
দুহাতে
কসকে জাপটে ধরে বয়ফ্রেন্ডকে
বাইকের
শাঁই শাঁই আওয়াজ যেন
হিসাব
উড়িয়ে নিয়ে যায় ।
রিং
রোড
একটা
কিছু বলতেই হবে - দীপান্বিতা
প্রেসার,
প্রেসার
। বয়স বেড়ে যাচ্ছে
বারবার
ভেঙ্গে সেজে উঠেছে এই দিল্লি
বারবার
এই সড়ক
বাদ
থেকে আবাদ
জন
থেকে জনপথ,
অনেক
দেখা হলো জীবনসাথী ডট কম
ঘরে
ফেরার পথে
রিং
রোডের সঙ্গে দেখা হয় তার
খিদে
এত
রাতেও জিগজ্যাগ ট্যাক্সি ড্রাইভার
শহরের
খাদ্য সংকটে
ভীষন
ভাবে জ্যাম বাড়ছে
এক্সিলেটরে
লক্ষ্য রাখে দীপান্বিতা
এত
রাতেও নাইট শিফট
রিভার্স
মিররে হর্ণ নেই
ক্ষুধার্ত
চোখের চাই যে কোন বিউটি
ডিউটি
জয়েন করতে
দেরী
হয়ে যাচ্ছে দীপান্বিতার
মেঘ
আজ
রাতে মেঘ নেই,
মেঘের
ওপারে কোন মেঘ নেই
আজ
কি রাত নিশ্চুপ প্রেমহীন কালো
এন্টিভাইরাস
আপডেট, স্টাটাস মিটিং
অন-শোর
কল
এই
ক্লায়েন্ট প্রতিরাতে এই সময় ফোন করে
তার
ম্যাসিনে কোন গোলযোগ নেই
ক্লায়েন্ট
মানে ঈশ্বর
তাকে
মেঘের উপরে রাখে দীপান্বিতা
No comments:
Post a Comment