Thursday, March 17, 2016

কল সেন্টার


কল সেন্টার -১

আকাশচুম্বী টাওয়ার থেকে সকাল পেড়ে নেওয়া
দু একটি মাওয়া
বিনিতার ঠোটদুটি ইষৎ কামড়ে খাওয়া আপেল
ঘড়িগুলো পাগলা হয়ে গেছে
ঘোড়াগুলো দৌড়ে যাচ্ছে দেওয়ালে দেওয়ালে

কল সেন্টার -২

জানলা থেকে খসে যাচ্ছে দৃশ্য,
আর পিছলে যাওয়া তের মেগাপিক্সেল এইচ-ডি
লিফটের ভিতরে আচমকা এই ঝটকা
বোধহয় রিনিকে প্রেগন্যান্ট করে দিলো

কল সেন্টার -৩

এ খেলা এখনো রপ্ত করে পারিনি
আমদানী আট্টানার বাজারে রুপাইয়ার বড্ড চাপ
হেলো, হেলো, ইউ দেয়ার
ক্যন ইউ লিসেন মি
রিসিভার থেকে শ্রবন সরিয়ে নিলে
শতরুপার মিস্টি মুখের লিপিস্টিকে
বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ে ।

Wednesday, March 2, 2016

ডট ম্যাট্রিক্স

ডট ম্যাট্রিক্স

রোদ পড়ছে


রোদ পড়ছে

ঢাকনাটা উপুড় আমার মুখের উপর
বাঁশখুটি ভেঙ্গে ঝুলে পড়ে বুঝি,
হঠাৎ হঠাৎ চমক চুন্নীতে রক্ত,
দুপায়ে শির শির লাগে
ফাটল গুলো পরিষ্কার, চৌচির ফাঁক
আর দেখো
এই আর্দ্রতা কারো পথ চেয়ে পড়ে থাকে
মাথার উপর ছাদ ভাঙ্গছে
এই খানে পাতা আছে ভেজা অক্ষর
এই খানে স্যাঁতস্যাঁতে কবিতা রাখা আছে
রোদ পড়ছে
কবিতা পাঠের আওয়াজ আসছে,
সোনালী শব্দের ঘন্টা খিল খিলিয়ে উড়ে যাচ্ছে স্বর্গে
আর ইতিহাসে চলে যাচ্ছে বিবর্ণ কবিতারা
অন্দরমহল থেকে হেঁটে আসা অন্ধকার
অপক্ক কর্দমের মেহেক
রোদ পড়ছে
আর রোমাঞ্চে ভরে উঠছে বীজ ক্ষেত,
আনাচ , কানাচ
আরো সবুজে ভরে যাচ্ছে
প্রতিবেশী খামার ।