Saturday, July 30, 2016

ফানেল

ফানেল

এতটা বিস্তৃত পথ,
গোল হয়ে আসা ভূগোল আমি হাত বাড়িয়ে ছুঁয়ে দেখি,
পরিশ্রুত শিল্পীর রক্ত
বিলকুল
ছয়ে ছয়লা

পায়ে পায়ে মিশে যায় টুকু পথ
তৃণভুমির বুক চিরে এগিয়ে যায় সভ্য মে জুন
দেওয়ালে দেওয়ালে চুন মুছে ফেলে বিজ্ঞাপনের ক্ষুরধার
পিপাসা থেকে এক বাঁকা গলি হারিয়ে যায়
পাতা ঝরা বিকালে

আমি দেখতে পাচ্ছি একটা ফানেল
টুপ টাপ করে পড়তে থাকা সন্ধ্যা
গাঢ় থেকে গাঢ়তর
কোনদিন যা কঠিন হবে না জেনেও
এই ক্রমশতা
দুর্বোধ্যতার দিকে এগিয়ে যাচ্ছে ।


No comments:

Post a Comment